শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চলে গেলেন বলিউড অভিনেতা সুর্মা ভোপালি

চলে গেলেন বলিউড অভিনেতা সুর্মা ভোপালি

Sharing is caring!

বলিউডের গুণী অভিনেতা সুর্মা ভোপালি আর নেই। ‘শোলে’ খ্যাত অভিনেতা ভারতীয় স্থানীয় সময় বুধবার সময় রাত ৮ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে তার পরিবারের তরফে মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ৮১ বছর হয়েছিল।

তার প্রকৃত নাম ছিল সাইদ ইশতিয়াক আহমেদ জাফরি। বি আর চোপড়ার ‘আফসানা’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকা দিয়ে শুরু।

গুরু দত্তের ‘আর পার’, বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ তার উল্লেখযোগ্য কাজ। ‘হাম পাঞ্ছি এক ডাল কে’ ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।

এদিকে অনেকেই বলছেন, বলিউডে যেন মৃত্যুমিছিল চলছে। মাস কয়েক আগেই প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তার মৃত্যুর ঠিক আগের দিনই মারা যান জনপ্রিয় বলি অভিনেতা ইরফান খান। তারা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু এর পরেই আচমকা মারা যান সুরকার ওয়াজিদ খান। এর পর আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত। দিন কয়েক আগেই চলে গেলেন নৃত্যশিল্পী সরোজ খান।

বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে বলিউডের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD