বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে খাল থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় আয়শা (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজের দুই দিন পর তার লাশ খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার বিকাল সারে ৫টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আয়শা (১৪) সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।

এদিকে দুপুরের দিকে এই ঘটনায় এক নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সারে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল। তবে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী আয়শাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না এই কর্মকর্তা।

আটককৃতরা হলো আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার দুই ছেলে এবং সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্রী আয়শা মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলো এবং তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে সিদ্দিক নামে এক ব্যক্তি আউয়ার খালে আয়শার লাশ জালের সাথে পেচানো অবস্থায় দেখতে পায় এবং সে ধারণা করে হয়তো তার ছেলেরা মেয়েটিকে ধর্ষণ করে এই কাজ করেছে। পরে সিদ্দিক ছেলেদের বাঁচাতে লাশটি গুম করার উদ্দেশ্যে ভারি কোনো বস্তুর সাথে বেঁধে পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। এরপরেই স্থানীয়দের সহায়তায় সিদ্দিককে এবং তার ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধারের পর মৃতদেহের পায়ে ইট বাঁধা অবস্থায় দেখা গেছে।

বানারীপাড়ার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খাল থেকে উদ্ধার হওয়া আয়শার লাশ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: **বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্রী, জিজ্ঞাসাবাদে ৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD