শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্রী, জিজ্ঞাসাবাদে ৪ জন

বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্রী, জিজ্ঞাসাবাদে ৪ জন

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় আয়শা (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় এক নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সারে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল। তবে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ানের আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী আয়শাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না এই কর্মকর্তা।

আটককৃতরা হলো আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার দুই ছেলে এবং সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্রী আয়শা মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলো এবং তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে সিদ্দিক নামে এক ব্যক্তি আউয়ার খালে আয়শার লাশ জালের সাথে পেচানো অবস্থায় দেখতে পায় এবং সে ধারণা করে হয়তো তার ছেলেরা মেয়েটিকে ধর্ষণ করে এই কাজ করেছে। পরে সিদ্দিক ছেলেদের বাঁচাতে লাশটি গুম করার উদ্দেশ্যে ভারি কোনো বস্তুর সাথে বেঁধে পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। এরপরেই স্থানীয়দের সহায়তায় সিদ্দিককে এবং তার ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

বানারীপাড়ার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আয়শার লাশ উদ্ধারে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD