বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে রেকর্ড রুম থেকে দলিল উধাও

পটুয়াখালীতে রেকর্ড রুম থেকে দলিল উধাও

Sharing is caring!

পটুয়াখালী সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে সংরক্ষিত পুরনো দলিল উধাও হওয়ার অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এ দলিল উধাওয়ের ঘটনায় জড়িত রয়েছেন ওই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে সাতজনকে কর্মবিরতির আদেশ দেয়া হয়েছে।

জানা যায়, পটুয়াখালী সাব-রেজিস্ট্রারের রেকর্ড রুমে সংরক্ষিত আমতলী অফিসের ১৯৫৪ সালের ১৪নং বালামের ১১৯ থেকে ১২২ পৃষ্ঠার চারটি পাতা উধাও হওয়ার খবরটি গত জুন মাসের প্রথম দিকে ছড়িয়ে পড়ে। যার দলিল নং ১৪১৪। ১৮ জুন বিষয়টি রেকর্ডকিপার মহিউদ্দিন জেলা সাব-রেজিস্ট্রার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দারকে অবহিত করেন।

২১ জুন বিষয়টি জেলা রেজিস্ট্রার মহাসীন আলমকে জানান জেলা সাব-রেজিস্ট্রার কার্তিক জোয়াদ্দার।

২২ জুন এ ঘটনায় আংশিক তদন্ত হয়।

এ ঘটনার পর ২৮ জুন রেকর্ডকিপার মহিউদ্দিন, অফিস সহায়ক শাহজাহান, ওমেদার নাসির তালুকদার, তল্লাশিকারক বশির উদ্দিন মোল্লা, নকলনবিস তৌফিকুল ইসলাম ও তল্লাশিকারক সুজন খন্দকারকে কর্মবিরতির আদেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD