বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
পাল্টাপাল্টি অবস্থানে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ও কর্মচারীরা

পাল্টাপাল্টি অবস্থানে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ও কর্মচারীরা

Sharing is caring!

শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী ও ইন্টার্ন চি‌কিৎসকদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে। ইন্টার্ন চি‌কিৎসকরা চতুর্থ শ্রেনীর দুই কর্মচারীর বিচার আগামী ৭২ ঘন্টার ম‌ধ্যে না করলে কর্ম‌বিরতীর হুমকী দিয়েছে।

অপর‌দিকে দুই অ‌ফিস সহায়‌ককে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার দ্রুত বিচার না করা হলে আ‌ন্দোল‌নের হুম‌কি দিয়ে‌ছে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা।

শনিবার বেলা সা‌ড়ে ১১টায় হাসপাতাল প‌রিচাল‌কের কার্যালয়ে যান ইন্টার্ন চি‌কিৎসকরা। তারা হাসপাতালের দুই অ‌ফিস সহায়কের বিচার দাবী ক‌রেন। ৭২ ঘন্টার ম‌ধ্যে যথাযথ বিচার না পেলে কর্ম‌বিরতিতে যাওয়ার মতো কঠোর কর্মসূচী দেয়ার হুম‌কি দিয়েছেন তারা।

অপরদিকে হাসপাতা‌লের চতুর্থ শ্রেনীর কর্মচারী কল্যান সমি‌তির পক্ষ থে‌কে তাদের দুই অ‌ফিস সহাক‌কে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার বিচার দাবীতে প‌রিচালকের কাছে লি‌খিত আবেদন করা হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারাও আন্দোলনের হুমকি দিয়েছেন।

এব্যাপারে হাসপাতালের প‌রিচালক ডাঃ বাকির হোসেন বলেন, ঘটনার তদন্তে হাসপাতালের উপ-প‌রিচালক ডাঃ জ‌সিম উ‌দ্দিন হাওলাদারকে সভাপ‌তি করে তিন সদস্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সাত কর্ম‌দিবসের মধ্যে তদন্ত শেষে প্র‌তিবেদন দিতে বলা হয়েছে। এই প্র‌তিবেদন অনুসারে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

উ‌ল্লেখ্য, গত ২৮ জুন মধ্যরাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চি‌কিৎসাধীন এক নারী ইন্টার্ন চি‌কিৎসককে দুই অ‌ফিস সহায়ক কর্তৃক উত্যাক্ত করার অ‌ভিযোগ ও‌ঠে। এঘটনা অন্যান্য ইন্টার্ন চি‌কিৎসকরা জনা‌লে ওই দুই অ‌ফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ছাত্রাবাসে নি‌য়ে মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ ও‌ঠে। এই ঘটনায় গক বৃহস্প‌তিবার থে‌কে প‌রিচাল‌কের কা‌ছে পরস্পর‌কে দায়ী ক‌রে বিচার জা‌নি‌য়ে আস‌ছে উভয়পক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD