বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন, উদ্ধার হয়নি ট্রলার

বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন, উদ্ধার হয়নি ট্রলার

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে নদীর তীর থেকে গলাকাটা অবস্থায় পুত্রের লাশ উদ্ধারের ১৬ ঘন্টা পর পিতার লাশও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা এলাকার পান্ডব নদীর তীর থেকে পিতা হেলাল উদ্দিন হাওলাদার (৫৫) এর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় তার ছেলে ইয়াসিন হাওলাদার (২০) এর গলাকাটা লাশও একই স্থান থেকে উদ্ধার করা হয়।

তারা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ‘মায়ের পরশ’ নামক একটি ট্রলার নিয়ে মাছ ধরার ‘চাই’ বিক্রি করতে বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে হেলাল উদ্দিন ও তার ছেলে ইয়াসিন।

একই এলাকা থেকে চাই বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদী তীরে পাওয়া গেছে।

এদিকে নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ বলেন, হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে নিহতদের দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD