শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাকেরগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বাকেরগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ২৫ বছরের অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাতে কবাই ইউনিয়নে চরলক্ষ্মীপাশা গ্রামের পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এরআগে বিকেলে স্থানীয়রা গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশের ধারণা শুক্রবার (৩ জুলাই) যে কোনও সময় ওই যুবককে গলা কেটে হত্যা করে ওইস্থানে ফেলে রাখা হয়।  উদ্ধার হওয়া মরদেহের পাশে ২-৩ কেজি আম ও মাছ ধরার চাই পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. মোমিন জানান, লুঙ্গি ও জামা পড়া অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যুবককে ধারালো কিছু দিয়ে গলাকেটে চরের ঝোপে ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে ঘাতকরা ওই স্থানে যুবককে এনে গলাকেটে ফেলে রেখে যায়। আর বিভিন্ন আলামতে অনুমান করা হচ্ছে শুক্রবার যে কোনও সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

মরদেহের ময়নাতদন্ত করার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD