সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Sharing is caring!

বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় এলাকায় ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা বরিশাল নগরের আমতলার মোড় এলাকার মো. হাফিজের ছেলে।

পুলিশ জানায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে রওনা হন। তারা ঝালকাঠির ব্রাকমোড় এলাকার পৌঁছালে স্টিল ব্রিজের এ্যাঙ্গেলের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন সোহেল রানা। তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন। গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD