বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হিজলায় ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার

হিজলায় ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিঁখোজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ডুবে যাওয়া ওই নারীর নাতি এখনো নিঁখোজ রয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে হিজলা উপজেলার ছয়গাও গ্রাম থেকে একই পরিবারের ১১ জন সদস্য নিজস্ব ট্রলারযোগে বিষকাটালি গ্রামে যাচ্ছিলো। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে মেঘনার শাখা নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পরে ট্রলারটি। এসময় ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় ৯ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

তবে নিঁখোজ থাকে শাহিদা বেগম (৫০) নামের এক নারী ও তার নাতি ৪ বছরের শিশু সন্তান সায়মুন।

ওসি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি আমরা স্থানীয় মাধ্যমে জানতে পারি। এরপর থেকে এ পর্যন্ত নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৩ জুলাই)  সকাল ৮টায় নদী থেকেই ছয়গাও গ্রামের বাসিন্দা মোতালেব বেপারির স্ত্রী শাহিদা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। তবে একই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে সায়মুনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন: ১৭ ঘণ্টায়ও উদ্ধার হননি হিজলায় ট্রলারডুবিতে নিখোঁজ নানি-নাতি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD