বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশালে অসহায় বৃদ্ধা নিলুফার পাশে জেলা প্রশাসক

বরিশালে অসহায় বৃদ্ধা নিলুফার পাশে জেলা প্রশাসক

Sharing is caring!

বাঁশের কয়েকটি খুঁটির ওপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপড়ি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগমের। প্রায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

বিষয়টি জানতে পেরে মাত্র ১২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান তার প্রতিনিধি হিসেবে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে নিলুফার বাড়িতে পাঠান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মো. মেহেদী হাসান নিলুফার বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি ত্রাণসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল সদরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত এবং ইউপি সদস্য মামুন।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নিলুফার স্বামী আজাহার আলী মারা যান। হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধু বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পত্তি রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছেন না। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন এবং তারাও খুব কষ্টে জীবনযাপন করছেন বিধায় মায়ের কোনো খোঁজ খবর নিতে পারছেন না। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেন। পাশাপাশি তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD