শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
সাধারণ মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছে না: সরোয়ার

সাধারণ মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছে না: সরোয়ার

Sharing is caring!

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার সবক্ষেত্রে নিজেদের লোকদের দিয়ে কাজ করানোর কারণে দুর্নীতিতে ছেয়ে গেছে। স্বাস্থ্যসেবার স্থানে চলছে হরিলুটের মেলা। আজ দেশে এতো চিকিৎসাসেবা কেন্দ্র, হাসপাতাল থাকার পরও সাধারণ মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছে না।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ও মহানগর শ্রমিকদলের আয়োজনে দেড় শতাধিক ট্রাক শ্রমিকদের মধ্যে সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক জি এম ফারুক, শ্রমিকদল বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি আ. রব হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও বরিশাল জেলা ট্রাক শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD