সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে কর্মহীন ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

বরিশালে কর্মহীন ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

Sharing is caring!

বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বরিশাল নগরের ছয়শ’ রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালক, দুশ’ দরিদ্র অন্ধ মানুষ এবং দুশ’ কর্মহীন দর্জিসহ মোট এক হাজার কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

প্রত্যেককে চাল, ডাল, আলু ও সাবান দেওয়া হয়। পরে আরও অনেকের মধ্যে এসব বিতরণ করা হবে বলেও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসক বলেন, ‘সবাই ঘরে থাকবো, প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD