বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

পটুয়াখালী সদর উপজেলায় মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মামুন ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন।

জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে বাহিরে যান মামুন। পরে দিনগত রাত ১১টার দিকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD