বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
পানি সম্পদ প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

পানি সম্পদ প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

Sharing is caring!

প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। সম্প্রতি জাতীয় সংসদে নমুনা পরীক্ষার পর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

তিনি জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। তিনি আরও জানান, প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে করোনা সংক্রমন বাড়ার সাথে সাথেই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম নিজ এলাকা বরিশাল ৫ আসনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রান ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। কয়েক হাজার মানুষের মাঝে তার এই সহায়তা পৌছানো হয়।

এছাড়াও তিনি ফোন কলের মাধ্যমে সাহায্য পাওয়ার সুযোগ করে দেন কর্মহীন ও অসহায় মানুষদের জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD