সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
করোনা: বরিশাল বিভাগে শনাক্ত ৩০০৮, মৃত্যু ৬৫

করোনা: বরিশাল বিভাগে শনাক্ত ৩০০৮, মৃত্যু ৬৫

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮১ জন এবং মারা গেছেন ৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিরোজপুর ছাড়া বরিশাল বিভাগের ৫ জেলায় ৯৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে ৬ জেলায় ৮৬ জন সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি মারা যাওয়া বরগুনা জেলার আমতলী উপজেলার এসআই মেজবাহউদ্দিন (৫৪) ও পটুয়াখালী সদরের হাফিজ হাওলাদার (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে এ রোগে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৬৫।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২২ হাজার ১৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১৯ হাজার ৪৩৬ জনকে এবং ইতোমধ্যে ১৬ হাজার ১২৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয় ২ হাজার ৭৩৭ জনকে এবং এর মধ্যে ১ হাজার ৪১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮০ এবং এর মধ্যে ৮১৭ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৫৭৭ জন, পটুয়াখালীতে ৪৩১, ভোলায় ৩০২, পিরোজপুরে ২১৪, বরগুনায় ২৫৩ ও ঝালকাঠিতে ২৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৮১ জন সুস্থ হয়েছেন।

তাছাড়া মারা যাওয়া করোনা পজিটিভ ৬৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৪ জন, পটুয়াখালীতে ২১, ঝালকাঠিতে ৮, পিরোজপুরে ৫, ভোলায় ৪ ও বরগুনায় ৩ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD