রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে ইসা ছাত্র আন্দোলনের মানববন্ধন।

বরিশালে ইসা ছাত্র আন্দোলনের মানববন্ধন।

Sharing is caring!

ঢাকার বুড়িগঙ্গায়  লঞ্চ ডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শ্বাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে বরিশালে ইশা ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে।

আজ ১ জুলাই সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিআইডব্লিউটিএ এর লঞ্চ ঘাটের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা যৌথ উদ্যোগে এই মানববন্ধন মানববন্ধন করেছে।

মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে ইসা ছাত্র আন্দোলনের জেলার সাংগঠনিক সম্পাদক  মাওলানা মুহাম্মাদ কাওছারুল বলেন, দেশে করোনা মহামারী আকার ধারন করেছে। এই পরাস্থিতি নিয়ন্ত্রনে সরকার কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারেনি। এরই মাঝে বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৩ জনের প্রানহানি দেশের জনগনকে হতবাক করে দিয়েছে।প্রকাশ্য দিবালকে এঘটনাকে কখনোই নিছক দূর্ঘটনা বলা যায় না। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

তিনি আরো বলেন নৌ দূর্ঘটনা আজ নতুন নয়। বিআইডব্লিউটিএ এ ঘটনার প্রেক্ষিতে কোন কার্যকরী ব্যাবস্থা গ্রহন না করার ফলে দূর্ঘটনার সাথে সংশ্লিষ্টরা আইনের তোয়াক্কা করছে না। ফলে ক্রমেই দূর্ঘটনা বেড়ে চলছে এবং বহু মানুষের প্রানহানির মত ঘটনা ঘটছে।

তাই অবিলম্বে এম.ভি ময়ূর-২ এর ধাক্কায় এম.ভি মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শ্বাস্তি প্রদানে সরকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করতে হবে। যাতে করে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পাশাপাশি নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপুরন দেওয়ার দাবী জানায়।

করোনা পরিস্থিতিতে সরকারীদলের জনপ্রতিনিধি ও নেতাদের ত্রান চুরি ও স্বাস্থ্য খাতের লুটপাটের কঠোর সমালোচনা করেন মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম।

এসময় আরো  বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ মুঈনুল ইসলাম, সাধারন সম্পাদক আশ্রাফুল ইসলাম, গাজী মুহাম্মাদ রেদোয়ান সহ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD