শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন জয়া আহসান

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন জয়া আহসান

Sharing is caring!

কখনো ‘ব্যাচেলর’র শায়লা, কখনো ‘গেরিলা’র বিলকিস বানু, আবার কখনো হুমায়ূন আহমেদের ‘দেবী’র রাণু। একের পর এক গল্পের চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ভার্সাটাইল অভিনেত্রী জয়া আহসান।

নন্দিত এই অভিনেত্রী জীবনের আরেকটি বসন্ত পেরিয়ে পা রাখলেন নতুন বছরে। বুধবার (১ জুলাই) তার জন্মদিন।

বিশেষ এই দিনে সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন জয়া আহসান। রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, পরিচালক আকরাম খান, অভিনেতা শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়াসহ নাটক ও ইন্ডাস্ট্রির অনেকে ফেসবুকে জয়া আহসানকে শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী জন্মদিনে জয়াকে ভালোবাসা জানাচ্ছেন।

দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন জয়া আহসান। নিয়মিত ঢাকা-কলকাতা তার যাতায়াত। তবে করোনার মধ্যে শুরু থেকে ঢাকাতেই আছেন তিনি। এমন পরিস্থিতিতে এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেননি এই অভিনেত্রী।

জয়া আহসান জন্ম গোপালগঞ্জে। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন।

ক্যারিয়ারের শুরুর দিকে ছোটপর্দা দাপিয়ে বেড়িয়েছেন জয়া আহসান। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে সবার নজরে কাড়েন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় যাত্রা শুরু তার। এরপর নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ও অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।

‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’ ও ‘দেবী’র জন্য মোট চারবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন জয়া আহসান।

বাংলাদেশের সিনেমা ছাড়াও কলকাতার বাংলা সিনেমায় জয়া বেশ জনপ্রিয়। তার অভিনীত ভারতীয় সিনেমার মধ্যে ‘আবর্ত’, ‘বিসর্জন’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘ক্রিসক্রস’ ও ‘কণ্ঠ’ উল্লেখযোগ্য।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’সহ জয়া অভিনীত বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD