রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল শেবাচিমে মারা যাওয়া এসআই মেজবা করোনা আক্রান্ত ছিলেন

বরিশাল শেবাচিমে মারা যাওয়া এসআই মেজবা করোনা আক্রান্ত ছিলেন

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবা উদ্দিন (৫৪) করোনা পজেটিভ ছিলেন বলে তার নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। বরগুনা মেজবা উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার এসআই ছিলেন।

সূত্র জানায়, গত শনিবার (২৭ জুন) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার উপসর্গ থাকা এসআই মেজবা উদ্দিনের নমুনা সংগ্রহ করা হয়। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ওই দিন রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে মেজবা উদ্দিনের করোনা পজেটিভ নিশ্চিত হয়।

শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মেজবা উদ্দিনের তীব্র শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন দেওয়া হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

আমতলী থানা সূত্র জানায়, মেজবা উদ্দিন জেলা আর্মড পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে আমতলী থানায় সংযুক্ত করা হয়েছিল। গত শুক্রবার (২৬ জুন) জ্বরে আক্রান্ত হলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে প্রথমে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার দিনগত রাতে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে এসআই মেজবা উদ্দিনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD