রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
সুদের টাকা দিতে না পারায় ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সুদের টাকা দিতে না পারায় ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ

Sharing is caring!

বরিশাল নগরীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়িকে মারধর , দোকান লুটপাট ও তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। করোনার মহামারির সময়ে দোকান বন্ধ থাকায় দুই মাস টাকা পরিশোধ করতে না পারায় এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায়।

জানাগেছে, নগরীর রুপাতলী হাউজিং এলাকায় মেসার্স তারিকুল স্টিল হাউজের স্বত্তাধিকারী তারিকুল ইসলাম দির্ঘ দিন যাবত ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসার জন্য তিনি নগরীর সাগরদী এলাকার এনায়েত হোসেন পান্নার কাছ থেকে ২০১৯ সালে ৫০ হাজার টাকা সুদের বিনিময়ে নেন। এর জন্য তারিকুল প্রতিমাসে এনায়েত হোসেন পান্নাকে ৫ হাজার টাকা করে লাভ দিতেন।

গত তিন মাস করোনার মহামারির কারনে তারিকুল লাভের টাকা দিতে না পারায় সুদ ব্যবসায়ী এনায়েত হোসেন পান্না ও তারই দোকানের ম্যনেজার খান মাসুদ ও অজ্ঞাত বেশ কয়েকজন মিলে গত ২২ জুন তারিকুলকে মারধর করে। পরে স্থানীয়রা তারিকুলকে উদ্ধারি করে বরিশাল শের ই বাংলা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করে। তরিকুলের হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগে এনায়েত হোসেন পান্না ও তার দোকানের ম্যনেজার খান মাসুদ দোকানের তালা ভেঙে বেশ কয়েকটি চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। খবর পেয়ে তারিকুল দোকানে ছুটে গেলে এনায়েত হোসেন পান্না ও তার সহযোগীরা রাতের আঁধারে তারিকুলকে ধরে নিয়ে জোর পূর্বক একটি ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর করান। এছাড়াও তার দোকানের উপরে থাকা বড় একটি সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এঘটনায় তারিকুল বরিশাল কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে ভুক্তভোগী তারিকুল বলেন, এনায়েত হোসেন পান্নার কাছ থেকে আমি ব্যবসা পরিচালনার জন্য ৫ হাজার টাকা সুদে ৫০ হাজার টাকা ধার নেই। আর খান মাসুদ আমার দোকানে ম্যনেজার হিসেবে কাজ করতো। পরে আমি জানতে পেরেছি এনায়েত হোসেন পান্না ও খান মাসুদ বাকেরগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে খান মাসুদ এনায়েত হোসেন পান্নার সাথে নিয়ে আমার দোকানের পার্টনার দাবি করছে। এরা আমাকে বিভন্ন ভাবে হুমকী ধামকী দিচ্ছে। করোনার মধ্যে অনেকদিন লকডাউন থাকায় দোকান বন্ধ ছিলো। তাই টাকা পরিশোধ করতে পারিনাই। আর এখন তারা আমার দোকানে তালা মেরে দিয়েছে এখন আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি।

এবিষয়ে খান মাসুদ হোসেন মোবাইল ফোনে কল করলে তিনি ফোনটি রিসিভ করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD