বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশাল শেবাচিমে ৮ ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ থাকা ৫ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিমে ৮ ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ থাকা ৫ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরো ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ নিয়ে শুক্রবার (২৬ জুন) দুপুর ২ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ ঘন্টার ব্যবধানে ৫ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০ টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুর উপজেলার রত্নপুর এলাকার ইউনুস হাওলাদার (৫০) মৃত্যুবরণ করেন। এরআগে তিনি রাত সাড়ে ৯ টার দিকে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়েলে ভর্তি হন।

এরআগে রাত সোয়া ৯ টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। তিনি শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টা ৫৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল
বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। এরআগে ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

অপরদিকে ২৩ জুন দুপুর ২ টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষিপুর এলাকার আঃ রশিদ (৮০) করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৬ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। এরআগে দুপুর একটায় তিনি করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে, যারমধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, গেলো ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা নিয়ে
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন। যারমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৫৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২০ জন করোনায় আক্রান্ত
ব্যক্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD