বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাদক ছাড়তে বলায় মাকে খুন, ছেলে আটক

মাদক ছাড়তে বলায় মাকে খুন, ছেলে আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:মাদক ছেড়ে কাজে যোগদান করতে বলায় তাসলিমা বেগম (৪২) নামে এ নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলে মানিকের (২৯) বিরুদ্ধে।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জের টংগিবাড়ীর সোনারঙ ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মানিককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নেত্রাবর্তী গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, ২০১৫ সালে মাদক মামলার আসামি ছিল মানিক। নেশাগ্রস্ত হওয়ার কারণে কোনো কাজ না করে দীর্ঘদিন তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাদক ছেড়ে তাকে কাজে যোগদানের জন্য পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল। এর জন্য একাধিকবার বিরোধ তৈরি হয় পরিবারের সদস্যদের সঙ্গে। এরই জেরে বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের সঙ্গে তার বিরোধ বাধে। একপর্যায়ে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। এসময় তার খালা শামসুন্নাহার তার বোনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহতের মরদেহ বর্তমানে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আর খালাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওসি জানান, মানিক তার মা ও খালার (৬০) সঙ্গে নানাবাড়ি উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত শামছুল হকের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD