বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
করোনা: বরিশাল বিভাগে শনাক্ত ২৩৮০ জনের, মৃত্যু ৫৩

করোনা: বরিশাল বিভাগে শনাক্ত ২৩৮০ জনের, মৃত্যু ৫৩

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের।

শুক্রবার (২৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  এসময়ের মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা ব্যতিত বাকি ৩ জেলায় ১৫ জন রোগী সুস্থ হয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা জাকির হোসেন (৫৬) ও শাহাজাহান মাঝি (৭০),  পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার সুনীল চন্দ্র দাস (৬০) এবং ভোলা সদরের রাজাপুর এলাকার মো. হানিফ (৬৫) এর রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২০ হাজার ২৮৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৮ হাজার ১৩৪ জনকে, আর এরমধ্যে ১৪ হাজার ৯৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ১৫৩ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ১৮০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০৩ জন এবং এরইমধ্যে ৬৫০ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৮১ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত।  যারমধ্যে ৩০ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৩৩৯ জন, পটুয়াখালীতে ২৮৮, ভোলায় ২১৪, পিরোজপুরে ১৭৩, বরগুনায় ১৭৮ ও ঝালকাঠিতে ১৮৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৬৫০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৫৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২০ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৪ জন, ভোলায় ৩ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD