শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ‘দিল বেচারা’

অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ‘দিল বেচারা’

Sharing is caring!

সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইন প্লাটফর্মে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।

সুশান্ত সিংহ রাজপুত দেখে যেতে পারেননি তার অভিনীত শেষ ছবি। ফ্যানেরা চেয়েছিলেন তাঁর শেষ পারফরমেন্সটা বড়পর্দাতেই দেখতে। ভালবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলেন গোটা হল। কিন্তু তা আপাতত হচ্ছে না। অনলাইনেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবিটি। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সে কথা শেয়ার করে হটস্টার কর্তৃপক্ষ লেখেন, “এ এক আশা, ভালবাসা আর না ফুরনো স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার উপায়।”

এর পরেই বেজায় চটেছেন নেটাগরিকদের একটা বড় অংশ। হটস্টারের দিকে আঙুল তুলে তাঁদের বক্তব্য, “শেষ ছবিটাও ডিজিটালে মুক্তি? এতগুলো ছবি কেড়ে নেওয়ার পরেও আপনারা শেষ ছবির বেলায় এরকম করলেন!” যদিও এর পাল্টা যুক্তি সাজিয়ে একাংশের বক্তব্য, “করোনার কারণে সিনেমা হল বন্ধ বলেই ডিজিটালি মুক্তি”।

কিন্তু সুশান্ত ফ্যানেরা এ যুক্তি মানতে নারাজ। তাদের দৃঢ় বক্তব্য, ” রাধে, সূর্যবংশী সহ নামি দামি সিনেমা যদি হল রিলিজের জন্য অপেক্ষা করতে পারে তা হলে দিল বেচারা কেন নয়?” এই ‘কেন’র কোনও উত্তর নেই। যেমন ছিল না সুশান্তের আর এক ছবি ‘ড্রাইভ’-এর ডিজিটাল মুক্তি নিয়েও।

তবে হাল ছাড়ছেন না ফ্যানেরা। যেখানেই মুক্তি পাক না কেন ‘দিল বেচারা’ যে ফ্লপ হতে দেওয়া যাবে না, তা নিয়ে মোটামুটি বদ্ধপরিকর তারা। সুশান্ত নেই, কিন্তু তার শেষ স্মৃতিকে বাঁচিয়ে তুলতে মরিয়া সবাই।

লেখক জন গ্রীন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত এই ছবি। বিপরীতে রয়েছেন সঞ্জনা সঙ্ঘি এবং সাইফ আলি খান। আর মাসখানেক, সুশান্তের স্মৃতিতে সিক্ত হতে আঁকড়ে ধরবেন হটস্টারকেই?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD