বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে রূপালী ব্যাংক স্টাফদের অর্ধ লাখ টাকা অনুদান

জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে রূপালী ব্যাংক স্টাফদের অর্ধ লাখ টাকা অনুদান

Sharing is caring!

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই আহ্বানে সারা দিয়ে এরই মধ্যে কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের পাশে বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ হাজার টাকা জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল জোনের আওতাধীন সকল শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগৃহীত ৫০ হাজাট টাকার পে-অর্ডার বরিশাল জেলা প্রশাসক এর হাতে তুলে দেন ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো. জামাল উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে পে-অর্ডার জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, রূপালী ব্যাংক থেকে প্রাপ্ত টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে।

এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তা আমাদের সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সফলতার পাশাপাশি আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD