রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পৌনে ৩ ঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ২ টায় ও বিকেল পৌনে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এই দুই রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ জুন সকাল পৌনে ৮ টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার আঃ রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে বেলা ২ টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের ছেলে শাহ আলম (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে ২১ জুন সকাল পৌনে ৭ টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD