রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে অচেতন করে ইজিবাইক ছিনতাই

বরিশালে অচেতন করে ইজিবাইক ছিনতাই

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ইজিবাইক চালক বেল্লাল মোল্লাকে (২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার হরিসেনা নামক এলাকা থেকে হাত, পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল বিমানবন্দর থানার বকশিরচর এলাকার আক্কেল মোল্লার পুত্র।

জানা গেছে, বেল্লাল আগে কখনও ইজিবাইক চালাননি। মঙ্গলবারই সে প্রথম এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতে বের হয়েছিলেন।

বুধবার (২৪ জুন) গৌরনদী মডেল থানা এসআই শরিফুল ইসলাম জানান, যাত্রীবেশে তিনজন লোক বেল্লালের ইজিবাইকে ওঠেন। এরপর তারা সুযোগ বুঝে বেল্লালকে অচেতন করে তার হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা ওই যুবককে মহাসড়কের পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD