রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বিসিএসের ফল জানা হলো না ববি শিক্ষার্থী আবিদুলের

বিসিএসের ফল জানা হলো না ববি শিক্ষার্থী আবিদুলের

আবিদুল ইসলাম।

Sharing is caring!

৪০তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবিদুল ইসলাম। কিন্তু সে অপেক্ষা আর ফুরাবে না কখনোই। দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএসের ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে বরিশাল নগরের ১২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম সম্মান শ্রেণিতে ভর্তির পরপরই স্পষ্ট হতে থাকে স্কোলিওসিস রোগের। চিকিৎসকরা জানিয়েছেন, স্কোলিওসিস হচ্ছে মুলত জন্মগত রোগ। এটি মানবদেহের মেরুদণ্ড বাঁকা করে ফেলে। বয়সের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত বাড়তে থাকে। এতে ফুসফুসে প্রভাব পড়ে। সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সতীর্থরা জানিয়েছেন, রোগে আক্রান্ত হলেও অত্যন্ত মেধাবী ছিলেন আবিদুল। সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে তার চিকিৎসার সহায়তাও করেছিল। তিনি প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করতেন। বর্তমানে স্নাতক শ্রেণিতে ছিলেন।

আবিদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD