বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশাল শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

Sharing is caring!

করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩ টা ৪০ মিনিটে ঝালকাঠি সদরের কেফায়েত নগর এলাকার বাসিন্দা হাফিজা বেগম (৪০) শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এরআগে তিনি উপসর্গ নিয়ে রোববার (২১ জুন) রাত ৯ টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৫৩২ জন রোগী ভর্তি হয়। যাদের করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করে ১৮৯ জনের রিপোর্টে পজিটিভ এবং ৩৯৩ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। আর ৫০ জনের রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।

অপরদিকে, শেবাচিম হাসপাতালে এখন পর‌্যন্ত মোট ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং করোনার উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এবং ৩৯ জনের করোনা নেগেটিভ ছিলো। এখনও ৮ জন মৃত ব্যক্তির রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৭৬ জন নার্স, ৩৩ জন স্টাফ এবং ১৫ জন চিকিৎসক রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD