শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘আবার শুতে যাচ্ছি’ লিখে সামাজিক মাধ্যম ছাড়লেন

‘আবার শুতে যাচ্ছি’ লিখে সামাজিক মাধ্যম ছাড়লেন

Sharing is caring!

গানের গলা থেকে স্টাইল, সবকিছুতেই নিজেস্বতার ছাপ রেখেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী নেকা ক্কাক্কার। নিজের গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। লকডাউনের মধ্যেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। তবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে আক্রমণাত্মক কথাবার্তা চলায় আপাতত সামাজিক মাধ্যমকে বিদায় জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা জানিয়ে নেহা লিখেছেন, শুতে যাচ্ছি, পৃথিবী সুস্থ হয়ে উঠলে জাগিও। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, চিন্তা কর না, মাত্র কিছু দিনের জন্য বিদায় নিলাম।

গায়িকা নিজের পোস্টে লিখেছেন, ‘আবার শুতে যাচ্ছি। পৃথিবী সুস্থ হলে তখনই উঠিও। সেই পৃথিবীতে যেখানে স্বাধীনতা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, আনন্দ আছে, যেখানে ভালো লোকেদের স্বীকৃতি দেওয়া হয়। যেখানে থাকবে না কোনও ঘৃণা, পরিবার তন্ত্র, হিংসা, কুরুচিকর মন্তব্য, হত্যা, আত্মহত্যা এবং খারাপ মানুষেরা। শুভ রাত্রি। চিন্তা করবেন না, মাত্র কয়েকদিনের জন্যই বিদায় নিচ্ছি।

নেহা তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এই পোস্টার জন্য কাউর খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী। এইগুলো বেশ দীর্ঘ সময় ধরে অনুভব করছি, কিন্তু কথা গুলো বলতে পারছিলাম না।খুশিতে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি খুবই আবেগ প্রবন একজন মানুষ।তাই এই ধরনের বিষয় আমাকে খুবই আহত করে। চিন্তা করবেন না। সকলকে অনেক ভালোবাসা, বিশেষ করে নেহার্টসদের।’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির অভিযোগ আবারো সামনে এসেছে। এছাড়া কাজ পেতে আলাদা সম্পর্ক তৈরি করতে হয় বলেও অনেক অভিনেতা-অভিনেত্রী অভিযোগ করেছেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন অনেকে। তবে নেহা কাক্কার এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD