শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত-১২৭৫

বরিশালে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত-১২৭৫

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২৭৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যাতে করে মোট ২১৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুলাদী উপজেলার ৫ জন, হিজলা উপজেলায় ১ জন নার্স ও ১ জন স্বাস্থ্য সহকারীসহ ৪ জন, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার ৫ জন, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৪ জন, কাউনিয়া ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, সদর রোড, আলেকান্দা ও ভাটিখানা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, রুপাতলি, নতুন বাজার, কালীবাড়ি রোড, লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, নৌ-পুলিশের ১ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ১ জন নার্স, ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন চিকিৎসক ও সদর উপজেলাধীন রায়পাশা কড়াপুর এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৩ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD