বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন!

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন!

Sharing is caring!

বৈদ্যু‌তিক সটসা‌র্কি‌টের কার‌নে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডে বিদ্যুৎ সরবরাহ একঘন্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হ‌য়ে‌ছে। এসময় আগু‌নের আত‌ঙ্কে রোগী ও স্বজনদের অ‌নে‌কে হু‌রোহু‌রি ক‌রে বাই‌রে নে‌মে প‌রে। ত‌বে কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে হাসপাতাল কতৃপক্ষ। এ‌দি‌কে ফায়ার সা‌র্ভিস বল‌ছে একসা‌থে অ‌ধিক সংখ্যক লোক পা‌নি গরম করায় ঘ‌টেছে এ ঘটনা।

‌আজ সোমবার রাত পৌ‌নে ৮ টার দি‌কে ঘ‌টে‌ছে এ ঘটনা। আর এতে পু‌রো ভবন‌টি বিদ্যুৎ‌বিহীন হ‌য়ে প‌রে।

রোগীর স্বজনরা জানান, হঠাৎ বিকট শ‌ব্দে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডের নীচতলায় তলার বৈদ্যু‌তিক ব‌ক্সে শ‌ব্দের সা‌থে আগু‌নের ফুল‌কি বের হয়। বিষয়‌টি সেখা‌নে থাকা রোগী ও স্বজন‌দের ম‌ধ্যে আত‌ঙ্কের সৃ‌স্টি ক‌রে। আগুন লাগার স‌ন্দে‌হে সেখা‌নে থাকা রোগী ও স্বজন‌দের অ‌নে‌কে ক‌রোনা ওয়ার্ড থে‌কে গে‌টের বা‌হি‌রে খোলা জায়গায় অবস্থান নেয়। খবর পে‌য়ে ফায়ার স‌ার্ভি‌সের তিন‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হয়।

ব‌রিশাল ফায়ার সা‌র্ভি‌সের উপ প‌রিচালক মোঃ ফারুক হো‌সেন জানান, আগুন না লাগায় তা‌দের পা‌নি ব্যবহার কর‌তে হয়‌নি। ত‌বে বৈদ্যু‌তিক সর্টসা‌র্কি‌টে বি‌স্ফোরণ এবং স্ফুলিঙ্গ সৃষ্টি হ‌য়ে থাক‌তে পা‌রে। করোনা রোগী‌দের জন্য একসা‌থে অ‌নে‌কে পা‌নি গরম করায় ‌চাপ সই‌তে না পারায় বিদ্যু‌তের সটসা‌র্কিট হ‌তে পা‌রে ব‌লে ধারনা তার।

এ‌দি‌কে হাসপাতা‌লের সহকারী প‌রিচালক ডাঃ মোঃ মনিরুজ্জামান জানান, ঘটনা‌র কারণ তাৎক্ষ‌নিকভা‌বে সু‌নি‌র্দিস্টভা‌বে বলা না গে‌লেও একসা‌থে একা‌ধিক জ‌নের পা‌নি গ‌রম করার ‌বিদ্যু‌তের সর্টসা‌র্কিট হ‌য়ে‌ছে ব‌লে ধারনা তার। ত‌বে এ ঘটনায় কোন রোগী ও স্বজন হতাহতের ঘটনা ঘ‌টে‌নি ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন তি‌নি।

আজ শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডে ভ‌র্তি রোগীর সংখ্যা ১১১ জন। এ‌দের সা‌থে রোগীর স্বজনরাও র‌য়ে‌ছেন। ঘটনার সময় ক‌রোনা চি‌কিৎসার অংশ হি‌সে‌বে প্র‌ত্যেক রোগীর জন্য পা‌নি গ‌রম করার কাজ চল‌ছি‌লো। আর ঘটনা ঘটার এক ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভা‌বিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD