বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশালে মঙ্গলবার থেকে ‘লকডাউন’ হচ্ছে নগরের দুই ওয়ার্ড

বরিশালে মঙ্গলবার থেকে ‘লকডাউন’ হচ্ছে নগরের দুই ওয়ার্ড

Sharing is caring!

প্রথম ধাপে মঙ্গলবার (২৩ জুন) থেকে বরিশাল নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটিতে লকডাউন শুরু হচ্ছে। লকডাউনের বিষয়ে জনগণকে অবহিত করতে ইতোমধ্যে ওয়ার্ড দুইটিতে মাইকিং করা হচ্ছে।

নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো জাকির হোসেন ভুলু  জানান, এ ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এদিকে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরিফ জানান, তারা সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এর আগে এবিষয়ে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত ১৮ জুন বিভাগীয় কমিশানার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে বৈঠক করে এ দুই ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।

বরিশাল নগরের মোট ৩০ ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ২২২ জন। এর মধ্যে বরিশাল নগরেই রয়েছে ৯৪৪ জন। আর মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৭ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে বরিশাল নগরেই রয়েছেন নয় জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD