শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
করোনায় সাহানারা বেগমের মৃত্যুর প্রচার নিয়ে বরিশালে তোলপাড়

করোনায় সাহানারা বেগমের মৃত্যুর প্রচার নিয়ে বরিশালে তোলপাড়

Sharing is caring!

প্রথমে হেপাটাইটিসে আক্রান্ত এবং পরে অসুস্থ অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সাহানারা বেগম। কিন্তু তার মৃত্যু করোনায় হয়েছে বলে প্রচার করছে কে বা কারা, যা নিয়ে বরিশালে তোলপাড় চলছে।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য পূর্ণ মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক পদে থাকা আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহানারা বেগম গত ৭ জুন রোববার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।

সাহানারা বেগমের ভাই আওয়ামী লীগ নেতা কাজী মফিজুল ইসলাম কামাল বলেন, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আমার বড় বোন সাহানারা বেগম। ঢাকায় নিজ বাসভবনে থাকাবস্থায় জণ্ডিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিন্তু সম্প্রতি একটি অপ-প্রচার চালানো হচ্ছে যে তিনি নাকি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি পুরোপুরি মিথ্যা। কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছে আমরা জানি না। বিষয়টি নিয়ে আমরা প্রচণ্ড বিব্রত।

সাহানারা বেগমের মেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক যে আমার মায়ের মৃত্যুর কারণ যেখানে দিবালোকের মতো স্পষ্ট, সেখানে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। মা মারা যাওয়ার পর হাসপাতাল থেকে দেয়া ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে। তাছাড়া তিনি চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পরীক্ষাও করা হয়। তাতে ফলাফল নেগেটিভ আসে। তাছাড়া দেশ এবং বৈশ্বিক পরিস্থিতিতে আমার মা যদি করোনা আক্রান্তও হতেন তাহলে সেটা লুকোনোর মতো তো কিছু ছিল না। মায়ের মৃত্যুর পর বরিশালে তার জানাজা এবং দাফন হয়েছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরাও সব জানেন। তারপরও কেন এভাবে অপপ্রচার চালানো হচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, সাহানারা বেগমের মতো একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এবং সংস্কৃতি কর্মীর মৃত্যু নিয়ে এভাবে অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব, যে বা যারাই এ সব অপপ্রচার চালাচ্ছেন তারা যেন এই হীন কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

এ দিকে আলোচ্য প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাহানারা বেগমের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। শুক্রবার ওই বিবৃতি বিভিন্ন সংবাদপত্রের অফিসে পৌঁছে দেয়া হয়।

সুত্র: যুগান্তর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD