বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল জেলা: ‌’রেড জোন’ ২ উপজেলা, ৬টিতে ‌’ইয়োলো জোন’

বরিশাল জেলা: ‌’রেড জোন’ ২ উপজেলা, ৬টিতে ‌’ইয়োলো জোন’

Sharing is caring!

বরিশাল জেলার দুইটি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি একটি পৌরসভায়ও ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বরিশাল জেলার বাবুগঞ্জ ও বানারীপাড়া উপজেলা ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বাকেরগঞ্জ পৌরসভাকেও ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে।

এছাড়া আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মুলাদী, বরিশাল সদর ও উজিরপুরকে ‘ইয়োলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাশাপাশি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে ‘গ্রীন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

এদিকে একটি জরুরী ঘোষনা দিয়েই বরিশাল স্বাস্থ্য বিভাগ নিজেদের দায়িত্ব সেরেছেন বলে অভিযোগ উঠেছে।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন ১৫ জুন জোনিং সিস্টেম গাইডলাইন অনুযায়ী বিভিন্ন দপ্তরে অনুরোধ জানিয়ে একটি ঘোষনা পত্র দিয়েই দায়িত্ব সম্পন্ন করেছেন।

বরিশাল নগরী রেড জোনের আওতায় পরলেও কোনো দপ্তরের পক্ষ থেকে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি জরুরী দপ্তরগুলোর সমন্বয়হীণতার কারণে রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছে একাধিক সূত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD