বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

পটুয়াখালীতে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

Sharing is caring!

পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে এক‌টি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) শেষ রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউ‌লিয়াপুর এলাকায় ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ইয়াকুব মৃধা (৪০), মো. রুহুল আমিন (৪২), মো. অসীম ওয়াসিম মোল্লা (৪৫)। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির জন্য অবস্থান করছিল ডাকাতদল। রাত তিনটার দিকে পুলিশ অভিযান চালালে, পালানোর সময় তিন ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে। বাকিরা পালিয়ে যায়।

এসময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত এক‌টি ট্রাক, একটি ছুরি, দুইটি চাপাতি, একটি রামদা, একটি দা, তালা কাটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে। সম্প্রতি গত ১৫ তা‌রিখ খুলনা শহরে একটি দোকানে তারা ডাকাতি করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার ইয়াকুবের নামে ডিএমপি’র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। যেগুলো বর্তমানে বিচারাধীন। তাদরে বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD