শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শুভ জন্মদিন মিঠুন চক্রবর্তী

শুভ জন্মদিন মিঠুন চক্রবর্তী

Sharing is caring!

আজ ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে তার নাম ছিলো ‘গৌরাঙ্গ চক্রবর্তী’।

মিঠুন চক্রবর্তী বরিশাল জিলা স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েছিলেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রী লাভ করেন। এছাড়াও ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইণ্ডিয়া (এফটিআইআই) থেকে স্নাতক করেন তিনি।

১৯৭৬ সালে মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। বর্তমানে তিনি পরশ টিভি’র প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্ত্বাধিকারী।

মিঠুন জনপ্রিয় হন ‘ডিস্কো ডান্সার’ ছবির জন্য। বলিউডের এই ডান্সার ছাপিয়ে যান দেশের বাইরেও। রাজ কাপুরের পর মিঠুনই সেই অভিনেতা যিনি বিদেশে এতখানি জনপ্রিয়তা পান।

মিঠুন চক্রবর্তী ২০০৯ সাল থেকে রিয়েলিটি টিভি সিরিজ ডান্স ইন্ডিয়া ডান্সে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন৷

ভারতের সাবেক অভিনেত্রী যোগীতা বালীকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। তাদের ঘরে তিন পুত্র এবং এক কন্যা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD