বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় হোটেলের ছাদ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটায় হোটেলের ছাদ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

Sharing is caring!

কুয়াকাটার আবাসিক হোটেলে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করছে পুলিশ। বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন চীনা নাগরিক লি.চ্যাং (৩২)। তিনি সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার বিকেলের কোন একসময় লি. চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেয়া হয়।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে যান।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর কথা স্বীকার করে বলেন, চীনা নাগরিক লি. চ্যাং আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এ ব্যাপারে তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য ওসির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD