শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বিএনপি নেতা বাবুলকে ধরে নিয়ে গেছে পুলিশ : রিজভী

বিএনপি নেতা বাবুলকে ধরে নিয়ে গেছে পুলিশ : রিজভী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন আসনে প্রার্থীদের গণসংযোগ বাধার অভিযোগ করেছেন প্রার্থীরা। ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী শামীম আরা বেগম অভিযোগ করেন, ৯৭ নম্বর ওয়ার্ড, বাড্ডা লিংক রোড, শিমুল তলা মোড়সহ এর আশপাশের এলাকায় গণসংযোগ করি। এ সময় বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমাদের গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের ছবি তুলে নিচ্ছে পুলিশ। এই ছবি দেখে দেখে পরে ওইসব নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে।  ঢাকা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহ্উদ্দিন আহমেদ সোমবার দিনব্যাপী সংসদীয় আসনটির কদমতলীর বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। তার প্রধান নির্বাচনী এজেন্ড তানভীর আহমেদ রবিন বলেন, গত রবিবার উঠান বৈঠকের সময় ডিবি পুলিশ বাড়িতে হানা দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। ৯০নং ওয়ার্ড সভাপতি তোফায়েলকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবিও করেন তিনি।  ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লা নবীর গণসংযোগ চলাকালে পুলিশের সহায়তায় যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ঢাকা-১০ আসনে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে নেতারা জানান, কলাবাগান থানা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, বিএনপি নেতা শামীম, ১৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফারুককে পুলিশ গ্রেপ্তার করেছেন। ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস আজ সোমবার বিকেলে মালিবাগ জামে মসজিদে নামাজ আদায় করে গণসংযোগ করেন। এদিকে সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে মহাখালী থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের বিষয়টি স্বীকার করছে না। এ জন্য তার পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উৎকণ্ঠিত। বাবুলকে জনসমক্ষে হাজির করে সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD