বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেফতার

Sharing is caring!

বরিশাল নগরের রূপাতলী এলাকায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামি জিসানকে (২৫) গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১৩ জুন) দুপরে র‌্যাব-৮ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঝালকাঠি সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে জিসানকে গ্রেফতার করা হয়। জিসান বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী মওলানা ভাষানী সড়কের বাসিন্দা জহিরের ছেলে। হত্যা মামলার আসামি রাব্বী ও জিসান চাঁদা দাবি করলে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বর তা দিতে অস্বীকার করেন। গত ১২ জুন দিনগত রাতে রাব্বী ও জিসান পথরোধ করে মামুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামুনের পরিবারের সদস্যরা।

আসামি রাব্বী ও জিসান এলাকায় মাদকব্যবসা করতেন ও বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।

প্রসঙ্গত, ওই ঘটনার পরপরই রাব্বিকে স্থানীয়রা হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন:বরিশালে কবুতর নিয়ে দ্বন্দ্ব, দিনমজুর‌কে কুপি‌য়ে হত্যা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD