বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
জনগণের মৌলিক দাবিগুলোই ঐক্যফ্রন্টের ইশতেহারে : ফখরুল

জনগণের মৌলিক দাবিগুলোই ঐক্যফ্রন্টের ইশতেহারে : ফখরুল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঐক্যফ্রন্টের ১৪টি প্রতিশ্রুতির ইশতেহার সাম্প্রতিককালের ‘বৈপ্লবিক ইশতেহার’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণের যে মৌলিক দাবি-দাওয়াগুলো রয়েছে তা এ ইশতেহারের মাধ্যমে উঠে এসেছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো এর মধ্যে এসেছে। এটি সাম্প্রতিককালের একটি বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি।’

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আজ জনগণের যে জাগরণ শুরু হয়েছে, জনগণ যেভাবে তাদের মূল দাবি রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানার জন্য জেগে উঠছে প্রতিকূলতা সত্ত্বেও। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের অধিকারগুলো আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, মানুষের অধিকারকে হরণ করতে চায় তাদের পরাজিত করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD