বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জুতার মালা পরিয়ে হেনস্থা : বরিশালে ইউনিয়ন পরিষদের মহল্লাদারকে বরখাস্ত

জুতার মালা পরিয়ে হেনস্থা : বরিশালে ইউনিয়ন পরিষদের মহল্লাদারকে বরখাস্ত

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের মহল্লাদার নান্নু কবিরাজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।

মিডিয়া সেল সূত্রে জানাগেছে, মধ্য দরিচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলামকে লাঞ্চিত করার ধারণকৃত ভিডিও ক্লিপে নান্নু কবিরাজের অবস্থান দেখা যায়, অর্থাৎ সেও লাঞ্চনার ওই ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এছাড়া নান্নু চৌকিদার ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকার কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই বিধি অনুযায়ী গ্রেফতার হওয়ার দিন থেকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহল্লাদার নান্নু কবিরাজকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।

উল্লেখ্য, এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা মোবাইলে আসাকে কেন্দ্র করে গত ৩ জুন শালিশ বিচারের নামে মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া দাখিল মাদ্ররাসার নিম্নমান সহকারি মোঃ শহিদুল ইসলামকে জুতার মালা পড়িয়ে নির্যাতন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এঘটনার পরদিনই থানায় মামলা দায়ের করেন শহিদুল ইসলাম। পুলিশ চেয়ারম্যানসহ এপর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

পাশাপাশি প্রাথমিক তদন্তে ওই ঘটনা চেয়ারম্যান ও মেম্বার কর্তৃক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মধ্য খাজুরিয়া দাখিল মাদ্রাসার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু ব্যবহার করে শারিরীকভাবে লাঞ্চিত ও ৫০ হাজার টাকা চাঁদাদাবী, জুতার মালা রিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ প্রমানিত হয়।

এরপরপরই গত ৯ জুন দরিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ শহীদ দেওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD