শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল বিভাগে ১২১৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৫

বরিশাল বিভাগে ১২১৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৫

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত এক হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিরোজপুর ব্যতীত বরিশাল বিভাগের পাঁচ জেলায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা বরিশাল বিভাগে। আর গেলো ২৪ ঘণ্টায় পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠি ব্যতীত তিন জেলায় ১৫ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, ঝালকাঠির নলছিটিতে জামাল উদ্দিন (৬৫) ও বরিশাল নগরের ভাটিখানা এলাকার মুক্তিযোদ্ধা বজলুর রহমান (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৬ হাজার ৬৯১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৫ হাজার ৩৮১ জনকে। আর এরমধ্যে ১২ হাজার ৯০৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৩১০ জন রয়েছেন। এ পর্যন্ত ৯৫৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৯৩০ জন। এরইমধ্যে ৪৪২ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ১৪ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৫৯ জন, পটুয়াখালীতে ১১৩ জন, ভোলায় ৭৬ জন, পিরোজপুরে ৯৪ জন, বরগুনায় ৯৭ জন ও ঝালকাঠিতে ৭৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৩৩৬ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ২৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় নয়জন, পটুয়াখালীতে ছয়জন, পিরোজপুরে তিনজন, ঝালকাঠিতে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD