শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ৪ সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা মঙ্গলবার

বরিশালে ৪ সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা মঙ্গলবার

Sharing is caring!

বরিশালের চারটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর)। তৃতীয় শ্রেণির এ ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৪২৯ জন ক্ষুদে শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৫ জন শিক্ষার্থী লড়বে।

এবছর বরিশালের সরকারি চার স্কুলের মধ্যে সরকারি বালিকা বিদ্যালয় এবং জিলা স্কুলে প্রভাতী ও দিবা শাখায় ২৪০ জন করে ৪৮০ জন ও শহীদ আবদুর রব সেরনিয়াবত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১২০ করে ২৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। সেই হিসাব অনুযায়ী মোট আসন ৭২০টি।

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন বলেন, সরকারি স্কুলে পড়াশোনার মান যেমন ভালো, তেমনি খরচও কম। তাই এ স্কুলগুলোতে প্রতিযোগিতাটা বেশি।  এখানে স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

আর প্রতি বছরের ন্যায় এবারেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বেগম হিরো রোকসানা।

পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করার আগ পর্যন্ত কেন্দ্র ত্যাগ করতে পারেন না। উত্তরপত্র যাচাই শেষে ফল প্রকাশ করা হয়। ফলে বরিশালে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই। এদিকে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চার স্কুল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD