বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম আর নেই

১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম আর নেই

Sharing is caring!

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা সাহান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিতো ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে প্রত্যক্ষদর্শী ছিলেন।

তার এ মৃত্যুতে বরিশালের জেলা প্রশাসন শোক জানিয়ে এক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

এছাড়া শোক জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন। বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য সাহান আরা বেগমকে ৮ জুন সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD