বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঢাকায় করোনায় মৃত ব্যক্তির লাশ গৌরনদীতে দাফন

ঢাকায় করোনায় মৃত ব্যক্তির লাশ গৌরনদীতে দাফন

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীনলাইফ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরন করেছেন। শনিবার বিকালে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী সরদারের পুত্র ও ঢাকার গ্রীনলাইফ হাসপাতালের এক চিকিৎসকের গাড়ি চালক মনিরুজ্জামান সরদার গত ১৪ দিন পূর্বে ঢাকা বসে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে সে মৃত্যুবরন করে। শনিবার বিকালে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের সার্বিক সহযোগিতায় সরকারী স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন স্বেচ্ছাসেবক রানা সরদার।

এছাড়াও দাফন কাজে গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক শাহাবুদ্দিন শিকদার, মুসা হাওলাদার, বায়েজিদ সরদার, মোয়াজ্জেম ফকির, জোবায়ের সিকদার, ফারুক হোসেন, পলাশ হাওলাদার ও বেলাল আকন অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD