বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদীর সেই পোশাককর্মী ছিলেন করোনা পজেটিভ

গৌরনদীর সেই পোশাককর্মী ছিলেন করোনা পজেটিভ

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে গত বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন।

আজ শনিবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

ওই ব্যক্তি একজন পোশাককর্মী (৪৮)। তিনি ঢাকায় কাজ করতেন।

১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এদিনই তাঁর নুমনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার আগেই বুধবার সকালে তিনি বাড়িতে মারা যান।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশের দাহ সম্পন্ন হয়। তাঁর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও ইসরাত জাহান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD