সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
মঙ্গলবারের মধ্যে বিদ্রোহীরা সরে না দাঁড়ালে ব্যবস্থা-ওবায়দুল কাদের

মঙ্গলবারের মধ্যে বিদ্রোহীরা সরে না দাঁড়ালে ব্যবস্থা-ওবায়দুল কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আমরা আজ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করবো। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সরে না দাঁড়ালে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন তো আর প্রত্যাহারের সুযোগ নেই, তবে প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে হবে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনায় দ্বিতীয় মেঘনা চার লেনের নতুন সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। 

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান ওবায়দুল কাদের। 

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক স্থানে আমরা কৌশলগত কারণে নৌকা-লাঙ্গলের প্রার্থী দিয়েছি, আমাদের নেত্রী তা গ্রহণ করেছেন। এতে ভোটের মাঠে আমাদের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। এছাড়া সব স্থানে আমরা আলাপ-আলোচনার ভিত্তিতেই মহাজোটের প্রার্থী দিয়েছি।

তিনি আরও বলেন, কাঁচপুর সেতুর কাজ বিজয়ের মাসেই শেষ হয়ে যাবে আর মেঘনা-গোমতী সেতুর ফোর লেনের কাজ মে-জুন লাগাদ শেষ হয়ে যাবে। কাঁচপুরের সেতু নির্বাচনের আগেই সবার জন্য খুলে দেওয়া হবে।

ড. কামাল হোসেনদের মুক্তিযুদ্ধের ও স্বাধীনতারবিরোধী পক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা আর তারা যাদের সঙ্গে হাত মিলিয়েছে তারা মুক্তিযুদ্ধের বিরোধীশক্তি, স্বাধীনতার বিরোধীশক্তি ও যুদ্ধাপরাধের পক্ষের শক্তি।  

এসময় তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের প্রধান প্রকৌশলী আলিয়ার হোসেন প্রমুখ। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD