বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে যানবাহনে চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

বরিশালে যানবাহনে চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে যানবাহনে চাঁদাবাজী বন্ধে সড়ক পথে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

শনিবার(৬ জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,লকডাউন তুলে নেয়া হলেও সরকারী নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়ক পথে চাঁদাবাজী বন্ধ ও স্বাস্থ বিধি মানা সহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে।সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা না করে সরকারী নির্দেশনা মেনে চলে পুলিশকে সকল প্রকার তথ্যদিয়ে সহযোগিতা করুন।

ট্রাফিক উপ- কমিশনার তিনি এসময় বিভিন্ন পরিবহনের ওয়ে বিল(ট্রিপ সামারী)চেক করেন এবং সড়ক পথে কোথাও কোন চাঁদাবাজী হলে সাথে সাথে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।

পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দের সাথে আলোচনা কালে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,কোন রকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবেনা। পাশাপাশি স্টাফদের বেতন ভাতা বকেয়া রাখা যাবেনা। এ রকম কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকারিয়া রহমান জিকু,সহকারী পুলিশ কমিশনার (দক্ষিন) মাসুদ রানা,সহকারী পুলিশ কমিশনার(উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD