শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল সড়কে চাদাঁবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা আইজিপি’র

বরিশাল সড়কে চাদাঁবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা আইজিপি’র

Sharing is caring!

বরিশালের সড়ক মহাসড়কে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে আইজিপি ড. বেনাজীর আহম্মেদ।

শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে এক ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, সড়কে মহাসড়কে শ্রমিক কল্যান ইউনিয়ন বা মালিক সমিতির নামে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন আইজিপি মহোদয়। এছাড়া বেতনের অংশ থেকেও টাকা কেটে রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। যাতে সড়কে চাঁদাবাজি বন্ধ করা হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

এদিকে জানা গেছে, পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এক সভায় এই ঐক্যমতে পৌঁছেন।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান খান, সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD