বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ

উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ  বরিশালের উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ। এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে প্রভাবশালীদের দৌড়ঝাপ শুরু।
ছাত্রী ও পরিবার সূত্রে জানা যায় উপজেলার জল্লা গ্রামের লম্পট আয়নাল হক হাওলাদার ওরফে ভদ্দর(৬০) একই বাড়ীর নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিশু ছাত্রীকে গত শনিবার দুপুর ১টায় নিজ বসতঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলভন দেখিয়ে জোড় পূর্বক ধর্ষন করেছে। এরপর শিশুটি পড়নের কাপড় চোপর ছিড়া অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে দেয়। তবে ঘটনার সময় তার স্ত্রী ঢাকায় ছিল। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সরেজমিনে সাংবাদিকরা ছুটে গেলে ছাত্রী ও তার বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে।
এ ঘটনার পর থেকে লম্পট আয়নাল হক রাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বাবা নাসির উদ্দিন বলেন ওই লম্পট একের পর এক একাধিক ছাত্রীর ইজ্জত নষ্ট করেছে। তবে আমরা অসহায় বিষয়টি এলাকায় আরো ছড়িয়ে পড়লে ভবিষ্যতে আমার মেয়েকে আর বিবাহ দিতে পারবোনা। তাই লোকলজ্জায় থানায় মামলা করার সাহস পাচ্ছিনা।
ছাত্রীর মাতা সেলিনা বেগম জানান আয়নাল হক ক্ষমতাশীল তার বিরুদ্ধে মামলা দিলে আমরা এলাকায় টিকে থাকতে পারবনা। তাই আমরা উভয় পক্ষ এলাকায় শালিশি বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়ে যাবার চেষ্টায় আছি। তবে স্থানীয়দের দাবী প্রভাবশালী ধর্ষকের পরিবারের চাপের মুখে অসহায় ছাত্রীর পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা।
আরো জানা যায় আয়নাল হক আলোচিত জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী ও শিশু ধর্ষনের চেষ্টায় মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতবাস করেছিল, সে মামলা চলমান রয়েছে। আয়নাল হক এলাকায় নারীলোভী নামে সুপরিচিত। ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD